লক্ষ্মীপুরে ঈদুল আজহা উপলক্ষ্যে কোরবানির জন্য বিভিন্ন খামার ও হাটে গরু প্রদর্শনী চলছে। জেলার ৫টি উপজেলাতেই সমান তালে গরু বিক্রির জন্য প্রস্তুত ব্যবসায়ী ও খামারিরা। অনলাইনে প্রচারণা চালিয়ে খামারিরা গরু বিক্রি শুরু করে দিয়েছেন।
এর মধ্যে খামারের গরু প্রদর্শনীতে বিশেষ চমক দেখিয়েছেন সিক্স ফার্মা নামের একটি খামার কর্তৃপক্ষ। এ খামারে যে কোন লোকের কথায় হেঁসে উঠে দাঁত দেখান আদুরী নামের কোরবানির একটি পশু। শধু তাই নয় মায়ের যত্নে সন্তানের মতো লালন পালন করা আদুরী ছাড়াও এখানে সুন্দরী, বিগ বস ও পাঠান নামের বিশাল আকৃতির গরুরাও উঠতে-বসতে বললে কথা শোনেন বলে জানায় শ্রমিকরা। এতে করে শিশু কিশোরদের পাশাপাশি ওই খামার জুড়ে এখন উৎসুক জনতার ভিড় চলছে।
লক্ষ্মীপুর সদর উপজেলার সাহেব বাজার এলাকায় সিক্স ফার্মার নামে একটি খামার ২০২১ সালে ৬ জন বন্ধু যৌথভাবে শুরু করেন।
এ খামারে সরেজমিনে গিয়ে দেখা যায়, কোরবানির ঈদ উপলক্ষে খামারে এখন গরু প্রদর্শনী চলছে। যেখানে ৩৫৫ কেজি ওজনের লাল রংয়ের নেপালী গীর জাতের একটি গরু নিয়ে হৈ-চৈ মানুষের। গরুটিকে ঘিরে শিশু কিশোর থেকে শুরু করে সবার আগ্রহ। যার নাম রাখা হয়েছে আদুরী। দাঁত দেখাতে বললেই হেঁসে উঠে দাঁত দেখান গরুটি।
খামারীদের পক্ষ থেকে এ গরুর দাম চাওয়া হচ্ছে ২ লাখ ২০ হাজার টাকা। এর পাশেই রয়েছে শাহীওয়াল জাতের ৫২৫ কেজি ওজনের সুন্দরী নামীয় গরু যার মুল্য ৫ লাখ, বিগ বসের দাম সাড়ে ৫ লাখ টাকা ও ৪৮০ কেজি ওজনের পাঠান নামের আরেকটি গরু যার মুল্য চাওয়া হচ্ছে ৪ লাখ টাকা। প্রদর্শনীতে এছাড়া দেশীয় ও অন্যান্য জাতের ছোট বড় ৭০টি গরু রয়েছে। ৫-৬ জন শ্রমিক এসব গরুর সেবা-যত্নে ব্যস্ত সময় পার করছেন এখন। কেউ গোসল করাচ্ছেন, কেউবা খাবার (খড়, ঘাস, খৈল, ভুষি ও পানি) দিচ্ছেন।
শ্রমিক মেহেদী হাসান সোয়েবসহ অন্যারা জানায়, তাদের খামারে এসব গরু প্রাকৃতিক খাবারে মায়ের যত্নে সন্তানের মতো করে লালন পালন করছেন তারা। কোরবানকে টার্গেট করে এসব গরু নিরলসভাবে সেবা যত্নে প্রাকৃতিক খাবারে বড় করেছেন তারা। তাই এসব গরু এখন মানুষের মতো আচরণ করে, শুতে, বসতে উঠতে বললে তারা কথা শোনে। এর মধ্যে আদুরী নামের গরুটি দাঁত দেখাতে বললে হেঁসে উঠে দাঁতও দেখায়। গরুগুলো বিক্রি করতে খারাপ লাগে তবুও মালিকের লাভের আশায় বিক্রি করতে হবে, মালিক খুশিতো আমরা খুশি এমন অভিব্যাক্তি প্রকাশ করেন তারা।
খামারের শ্রমিক আতিকুর রহমান বলেন, খুব যত্ন সহকারেই আমরা গরুগুলো লালন-পালন করেছি। ক্যামিকেল যুক্ত কোনো খাদ্য খাওয়ানো হয়নি। কয়েকটি গরু আছে, এর মধ্যে বিগবস সবচেয়ে শান্ত স্বভাবের। অন্য খামার মালিকরা তাকে শিক্ষিত গরুও বলে। সে সবার কথা শোনে। এছাড়া ছোট বস একটু রাগী। আর সুন্দরীও সবার কথা শোনে।
এদিকে খামারী মালিকপক্ষের ব্যারিষ্টার মো. রাশেদুল ইসলাম রাজীব বলেন, এবার আমাদের খামারে কোরবানি ঈদকে টার্গেট করে ৭০টি গরু প্রস্তুত করা হয়েছে। ছোট দেশী গরু ৮০ হাজার থেকে ১ লাখ ৫০ হাজার টাকা ও বড় শাহী ওয়াল এবং নেফালী গীরসহ নানা জাতের গরু বিক্রি হচ্ছে ২ লাখ থেকে ৫লাখ টাকায়। এ পর্যন্ত তাদের ২৬টি গরু বিক্রি হয়েছে জানিয়ে ঈদের আগের দিন পর্যন্ত সব গরুই বিক্রি হওয়ার ও ভালো লাভবানে আশাবাদ ব্যক্ত করেন তারা।
জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা কুমুদ রঞ্জন মিত্র বলেন, লক্ষ্মীপুরে এবার কোরবানির পশুর চাহিদা রয়েছে ৬৬ হাজার ৯১৫টি, স্থানীয় বিভিন্ন খামারে উৎপাদিত পশুর সংখ্যা ৬৩ হাজার ৬৯৪টি। অপর চাহিদার গরু অন্যান্য জেলা থেকে সংগ্রহ করা হবে বলে জানিয়েছে জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা।
জেলা প্রশাসক সুরাইয়া জাহান জানান, জেলায় স্থায়ী ও অস্থায়ী মিলে অর্ধ শতাধিক পশুর হাট বসবে। এসব হাটকে ঘিরে কোনভাবেই সড়কে যানযট সৃষ্টি যেন না হয়, মলম পার্টি ও ছিনতাই রোধে জনগণের নিরাপত্তায় আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা যৌথভাবে কাজ করবে। সার্বক্ষনিক মনিটরিংয়ে থাকবে তারা। এছাড়া হাটগুলোতে জাল নোট সনাক্তের মেশিনও থাকবে বলে জানান তিনি। কোনভাবেই অনুমোদনহীন কোন হাট বসলেই কঠোর ব্যবস্থা নেয়ার কথা জানান।
বাংলাদেশ জার্নাল/ওএফ
👇Comply with extra 👇
👉 bdphone.com
👉 ultraactivation.com
👉 trainingreferral.com
👉 shaplafood.com
👉 bangladeshi.assist
👉 www.forexdhaka.com
👉 uncommunication.com
👉 ultra-sim.com
👉 forexdhaka.com
👉 ultrafxfund.com
👉 ultractivation.com
👉 bdphoneonline.com
POCO continues to make one of the best funds telephones, and the producer is doing…
- Commercial - Designed for players and creators alike, the ROG Astral sequence combines excellent…
Good garments, also referred to as e-textiles or wearable expertise, are clothes embedded with sensors,…
Completely satisfied Halloween! Have fun with us be studying about a number of spooky science…
Digital potentiometers (“Dpots”) are a various and helpful class of digital/analog elements with as much…
Keysight Applied sciences pronounces the enlargement of its Novus portfolio with the Novus mini automotive,…