Categories: Bangladesh News

বন্যায় আক্রান্তদের পাশে দাঁড়াতে বৈশ্বিক সম্প্রদায়কে অক্সফামের আহ্বান


প্রতিবেশী দেশ ভারতের উজান থেকে আসা পানির ঢল, ভারী বর্ষণ আর উপচে পড়া নদীর পানিতে সৃষ্ট ভয়াবহ আকস্মিক বন্যায় প্লাবিত হয়েছে বাংলাদেশের ১২টি জেলা। বিপর্যস্ত হয়েছে প্রায় ৫০ লাখ মানুষের জীবন, এবং প্রাণ হারিয়েছেন ১৮ জন। পরিস্থিতি মোকাবিলায় আটকে পড়া বন্যাদুর্গতদের মাঝে জরুরি মানবিক সহায়তা নিশ্চিতে বৈশ্বিক সম্প্রদায়কে পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা অক্সফাম।

শনিবার (২৪ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই আহ্বান জানানো হয়।

অক্সফাম জানায়, স্মরণকালের ভয়াবহতম বন্যায় সড়ক ও যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হওয়া সত্ত্বেও, এই সংকটের সময় বন্যাকবলিত এলাকাগুলোতে অক্সফাম দুর্গতদের সহায়তায় কাজ করছে। প্রদান করছে জরুরি মানবিক সহায়তা। বন্যার পানিতে কুমিল্লা, নোয়াখালী, ফেনী, চট্টগ্রাম ও সিলেটসহ বিভিন্ন জেলায় ঘরবাড়িসহ বিভিন্ন অবকাঠামোর ক্ষতিগ্রস্ত হয়েছে, তলিয়ে গেছে বিস্তীর্ণ কৃষিজমি।  বিশেষভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে ফেনী জেলা, যেখানে স্থানীয় বাসিন্দারা বিশুদ্ধ খাবার পানি, খাদ্য ও চিকিৎসা সেবার সীমিত সুযোগের মধ্যে বেঁচে থাকার জন্য সংগ্রাম চালিয়ে যাচ্ছে।

অক্সফাম ইন বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর আশীষ দামলে বাংলাদেশের এই বন্যা পরিস্থিতিতে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশ যতগুলো মারাত্মক বন্যার সম্মুখীন হয়েছে, এটি তার মধ্যে অন্যতম; যেখানে লাখ লাখ মানুষ আক্রান্ত হয়েছেন। পরিস্থিতি মোকাবিলায় ও বন্যাকবলিতদের জীবন রক্ষাকারী মানবিক সহায়তা প্রদানে জরুরিভিত্তিতে আমরা বৈশ্বিক সম্প্রদায়কে পাশে চাই।’

আশীষ দামলে আরও বলেন, ‘ইতোমধ্যে অক্সফ্যাম মাঠ পর্যায়ে দুর্গতদের পাশে দাঁড়িয়েছে। আমরা ব্যক্তি, সংগঠন এবং সম্প্রদায়- সব পক্ষকে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর আহ্বান জানাচ্ছি।’

আকস্মিক বন্যার শুরু থেকেই অক্সফাম ইন বাংলাদেশ পার্টনারদের সঙ্গে নিয়ে বন্যা পরিস্থিতি মোকাবিলায় কাজ করছে এবং জরুরি মানবিক সহায়তা কার্যক্রম পরিচালনা করছে। অক্সফাম এই সহায়তা কার্যক্রমের পরিধি আরও বাড়ানোর পরিকল্পনা করছে। যেখানে বিশুদ্ধ খাবার পানি, স্যানিটেশন ও স্বাস্থ্যবিধি (ওয়াশ), নারী ও শিশুর সুরক্ষা, আশ্রয় প্রদান এবং জীবিকা সহায়তার মতো গুরুত্বপূর্ণ প্রয়োজনগুলো পূরণ করা হবে।  এগুলোর মধ্যে পরিচ্ছন্নতা সামগ্রী, শিশুখাদ্য, রান্না করা খাবার এবং হাইজিন কিট বিরতণ উল্লেখযোগ্য।

এই বন্যায় ১২ জেলার মোট দুই হাজার মোবাইল টাওয়ার ধসে গেছে এবং সড়ক ও রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এতে করে ত্রাণ ও উদ্ধার কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। দুর্যোগ মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্য অনুযায়ী, দুই লাখ মানুষ গৃহহীন হয়েছে, পানিবন্দি প্রায় সাড়ে ৯ লাখ মানুষ, বিদ্যুৎহীন অবস্থায় ১১ লাখ মানুষ। এছাড়াও ৩.৫ লাখ হেক্টরের বেশি ফসলি জমি ক্ষতিগ্রস্ত হয়েছে, যা আগামী দিনের খাদ্য নিরাপত্তায় বড় হুমকি হতে পারে।

বন্যাকবলিত ফেনীর বাসিন্দা নজরুল ইসলামের ভাষায়, ‘আমাদের সবকিছু শেষ হয়ে গেছে। আমাদের ঘর বন্যায় পুরোপুরি তলিয়ে গেছে। আমাদের খাওয়ার জন্য খাবার নেই, বিশুদ্ধ পানি নেই, সাহায্য চাওয়ার কোনও জায়গা নেই। আমরা প্রতিটি দিন সংগ্রাম করে টিকে আছি, আর দোয়া করছি কোনও সাহায্য আসবে এবং আমাদের এই দুঃস্বপ্ন থেকে উদ্ধার করবে।’

অক্সফাম জরুরিভাবে বৈশ্বিক সম্প্রদায়ের কাছে ৩ মিলিয়ন ইউরো তহবিল সংগ্রহের জন্য আহ্বান জানাচ্ছে, যা ১ লাখ ৭০ হাজার দুর্গত মানুষের কাছে পৌঁছানোর মাধ্যমে পরিস্থিতি মোকাবিলায় সহায়ক হবে। এছাড়াও দীর্ঘমেয়াদি পুনর্বাসনের জন্য ৫ মিলিয়ন ইউরো প্রয়োজন, যা ফেনী, নোয়াখালী, চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম এবং মৌলভীবাজারের আরও ৩ লাখ মানুষের স্যানিটেশন, অবকাঠামো ও জীবিকা পুনর্গঠনে ব্যয় হবে।


👇Comply with extra 👇
👉 bdphone.com
👉 ultraactivation.com
👉 trainingreferral.com
👉 shaplafood.com
👉 bangladeshi.assist
👉 www.forexdhaka.com
👉 uncommunication.com
👉 ultra-sim.com
👉 forexdhaka.com
👉 ultrafxfund.com
👉 ultractivation.com
👉 bdphoneonline.com

Uncomm

Share
Published by
Uncomm

Recent Posts

That is the POCO X7 Professional Iron Man Version

POCO continues to make one of the best funds telephones, and the producer is doing…

1 year ago

New 50 Sequence Graphics Playing cards

- Commercial - Designed for players and creators alike, the ROG Astral sequence combines excellent…

1 year ago

Good Garments Definition, Working, Expertise & Functions

Good garments, also referred to as e-textiles or wearable expertise, are clothes embedded with sensors,…

1 year ago

SparkFun Spooktacular – Information – SparkFun Electronics

Completely satisfied Halloween! Have fun with us be studying about a number of spooky science…

1 year ago

PWMpot approximates a Dpot

Digital potentiometers (“Dpots”) are a various and helpful class of digital/analog elements with as much…

1 year ago

Keysight Expands Novus Portfolio with Compact Automotive Software program Outlined Automobile Check Answer

Keysight Applied sciences pronounces the enlargement of its Novus portfolio with the Novus mini automotive,…

1 year ago