আর কয়েকটা মিনিটের অপেক্ষা! ম্যানুয়েল ন্যয়ার বীরত্বে বায়ার্ন মিউনিখ চ্যাম্পিয়নস লিগ ফাইনালে খেলার দোরগোড়ায়। কিন্তু রিয়াল মাদ্রিদ যে হাল ছেড়ে দেওয়ার পাত্র নয়। শেষ মিনিট পর্যন্ত তাদের বিশ্বাস ছিল ঘুরে দাঁড়াবে। হলোও তাই। দারুণ সব সেভে মাদ্রিদ ক্লাবকে ঠেকিয়ে রাখা ন্যয়ার করলেন ভুল। তার মাশুল দিতে হলো জার্মান জায়ান্টদের। খেলা শেষ হওয়ার ৯ মিনিট আগে বদলি নামা জোসেলু তিন মিনিটের মধ্যে করলেন জোড়া গোল। সান্তিয়াগো বার্নাব্যুতে দুর্দান্ত প্রত্যাবর্তনের গল্প তৈরি করে ফাইনালে উঠে গেলো রিয়াল। বুধবার সেমিফাইনালের দ্বিতীয় লেগে ২-১ গোলে জিতে দুই লেগ মিলিয়ে ৪-৩ গোলের অগ্রগামিতায় ওয়েম্বলির টিকিট কাটলো রেকর্ড ১৪ বারের চ্যাম্পিয়নরা।
আগামী ১ জুন ১৫তম শিরোপার লক্ষ্যে মাঠে নামবে রিয়াল। সেখানে তাদের জন্য অপেক্ষা করছে মঙ্গলবার পিএসজিকে বিদায় করা বরুসিয়া ডর্টমুন্ড।
২৮ মিনিটে হ্যারি কেইনের চমৎকার ভলি বাঁ দিকে ঝাঁপিয়ে সেভ করেন রিয়াল কিপার আন্দ্রি লুনিন। বিরতির আগে ভিনিসিয়ুসের বাঁ দিক থেকে নেওয়া শট রুখে দিয়ে রিয়ালকে হতাশায় ডোবান ন্যয়ার। তাতে প্রথমার্ধ শেষ হয় কোনও গোল ছাড়া।
বিরতির পর দ্বিতীয় মিনিটে আলফোনসো ডেভিসের শট বারের ওপর দিয়ে যায়। ৫৩ মিনিটে কেইনকে রুখে দেন লুনিন।
বায়ার্নও সুযোগ তৈরি করে কিছুক্ষণ পর। ৬৬ মিনিটে মুসিয়ালাকে প্রতিহত করেন রিয়াল কিপার লুনিন। দুই মিনিট পর রিয়ালের গ্যালারি নিস্তব্ধ করে দেন ডেভিস। কেইনের বাড়ানো বল পায়ে নিয়ে বাঁ দিক দিয়ে বক্সে ঢুকে রকেট গতির শটে জাল কাঁপান তিনি। চ্যাম্পিয়নস লিগে তার প্রথম গোলে উল্লাসে মাতে বায়ার্ন।
রিয়াল কয়েক মিনিট পরই গোল শোধ দেয়। কিন্তু তাদের কপাল খারাপ ছিল। ৭২ মিনিটে ওই গোল বিল্ড আপের সময় স্বাগতিক দলের অধিনায়ক নাচো মিউনিখের কিমিখকে ফাউল করেন। ভিএআরে গোলটি বাতিল হয়।
ওখানেই শেষ নয়। যোগ করা সময়ের প্রথম মিনিটে অ্যান্টনিও রুডিগারের কাছ থেকে গোলমুখের সামনে বল পেয়ে জালে জড়িয়ে দেন জোসেলু। কয়েক সেকেন্ডের মধ্যে তার উচ্ছ্বাস বিলীন হয়ে যায় অফসাইডের বাঁশিতে। খেলোয়াড়দের বিরোধিতার মুখে ভিএআর দেখার সিদ্ধান্ত নেন রেফারি সাইমন মার্সিনিয়াক। রিপ্লেতে অনসাইডেই দেখা যায় জোসেলুকে। শুরুর উচ্ছ্বাস লাইন্সম্যানের বাঁশিতে থেমে গেলেও আবার উদযাপনে মাতেন তিনি।
চ্যাম্পিয়নস লিগের এই মৌসুমে পাঁচ গোল করলেন জোসেলু। দুটি করে গোল করেছেন জার্মান দলের বিপক্ষে, বায়ার্নের আগে এফসি ইউনিয়ন বার্লিনের জালে দুইবার বল জড়ান তিনি।
সেমিফাইনালে বদলি নেমে জোড়া গোল করা তৃতীয় খেলোয়াড় জোসেলু। এর আগে লিভারপুলের জর্জিনিও উইনালডাম ২০১৯ সালে বার্সার বিপক্ষে এবং ২০২২ সালে ম্যানসিটির বিপক্ষে রিয়ালের রদ্রিগো এই কীর্তি গড়েন।
ম্যাচ শেষে ক্লাবের মানসিকতা নিয়ে রিয়াল মিডফিল্ডার জুড বেলিংহ্যাম বলেছেন, ‘তারা বলাবলি করে কীভাবে তারা ১৪তম ট্রফি জিতেছিল, ১৫তম ট্রফি কতটা চায়। কোনও কিছুই স্থায়ী নয়। খেলোয়াড়রা পরিবারের মতো, ভক্তরাও পরিবারের মতো।’
গত বছর জুনে ডর্টমুন্ড ছেড়ে রিয়ালে পা রাখেন ২০ বছর বয়সী মিডফিল্ডার। ছাড়াছাড়ি হওয়ার এক বছরের মধ্যে সাবেক ক্লাবের বিপক্ষে ফাইনালে খেলতে হবে বেলিংহ্যামকে। এনিয়ে তার অনুভূতি জানতে চাইলে তিনি বলেন, ‘ওয়েম্বলিতে ডর্টমুন্ডের বিপক্ষে, এটা অদ্ভুত, আমি বিশ্বাস করতে পারছি না। বার্মিংহ্যামে যখন থাকতে যখন আমার বয়স সাত বছর ছিল, আমি এই ধরনের রাতের স্বপ্ন দেখতাম।’
👇Observe extra 👇
👉 bdphone.com
👉 ultraactivation.com
👉 trainingreferral.com
👉 shaplafood.com
👉 bangladeshi.assist
👉 www.forexdhaka.com
👉 uncommunication.com
👉 ultra-sim.com
👉 forexdhaka.com
👉 ultrafxfund.com
POCO continues to make one of the best funds telephones, and the producer is doing…
- Commercial - Designed for players and creators alike, the ROG Astral sequence combines excellent…
Good garments, also referred to as e-textiles or wearable expertise, are clothes embedded with sensors,…
Completely satisfied Halloween! Have fun with us be studying about a number of spooky science…
Digital potentiometers (“Dpots”) are a various and helpful class of digital/analog elements with as much…
Keysight Applied sciences pronounces the enlargement of its Novus portfolio with the Novus mini automotive,…